রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়েছে।

আজ পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব-২ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, র‍্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। বেলা দুইটা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71