শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

গত দুই সপ্তাহ ধরে চলমান সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বাহিনী ইতোমধ্যেই ইরানের প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, এমনটা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি জানান, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে।

তার দাবি, শুধু ক্ষেপণাস্ত্রই নয়—ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকেও ধারাবাহিকভাবে ধ্বংস করা হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইরানের ওপর এত বড় মাত্রায় হামলা আর কখনও হয়নি।

সাক্ষাৎকারে যুদ্ধ আর কতদিন চলতে পারে—এই প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো সময়সীমা জানাননি। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শাসকগোষ্ঠী এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেই ক্ষতি পূরণ করতে তাদের বহু বছর লেগে যেতে পারে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেন, সামনে অভিযান আরও তীব্র হলে ইরানের পক্ষে পুনরুদ্ধার করাও কঠিন হয়ে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71