শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার

রূপালী বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন, কেক কেটে শুরু দ্বিতীয় বছরের পথচলা

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ভাইয়া গ্রুপের মালিকানাধীন দৈনিক রূপালী বাংলাদেশ গতকাল প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করেছে। কেক কেটে পত্রিকার দ্বিতীয় বছরের যাত্রা শুরুর ঘোষণা করা হয়। রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখোর পরিবেশ।

ভবিষ্যতে রূপালী বাংলাদেশ হবে দেশের লিডিং হাউজ : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘রূপালী বাংলাদেশে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। রূপালী বাংলাদেশ এক বছরে অনেক এগিয়েছে। আশা করি, এটি আরও অনেক দূর এগিয়ে যাবে। এই পত্রিকা ভবিষ্যতে বাংলাদেশের লিডিং হাউজে পরিণত হবে।’

বুধবার (২৬ নভেম্বর) দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের মানুষ চাচ্ছে সত্য, নিরপেক্ষ এবং সংকোচবিহীন নিউজ—সেটি রূপালী বাংলাদেশ থেকে পাবে। পত্রিকাটি নাগরিকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ এটা তরুণদের স্লোগান। আমি মনে করি, তরুণরা এই পত্রিকা আরও বেশি পড়বে এবং এর মাধ্যমে সত্যের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।’

অনুষ্ঠানে দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক এবং প্রকাশক মো. সায়েম ফারুকী, প্রধান সম্পাদক করিম আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান, যুগ্ম সম্পাদক মাইনুল হক ভুঁইয়া, বার্তা সম্পাদক এসআই শরীফ, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব মার্কেটিং মো. গিয়াস উদ্দিন ইমন উপস্থিত ছিলেন।

প্রত্যাশার চেয়ে বেশি এগিয়েছে রূপালী বাংলাদেশ

ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী রাসেল বলেছেন, ‘যেটুকু আশা করেছিলাম, এক বছরে তার চেয়ে বেশি এগিয়েছে রূপালী বাংলাদেশ।’

বুধবার (২৬ নভেম্বর) সকালে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে সামনে রেখে প্রথম বছর অতিক্রম করেছে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক রূপালী বাংলাদেশ। নবযাত্রার এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। পরে দিনভর নানা আয়োজন চলছে।

দিনের শুরুতে সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী রাসেল। এ সময় তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন সাংবাদিকতার মাধ্যমে রূপালী বাংলাদেশ যেন দেশের গণমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এই মাহেন্দ্রক্ষণে দেশের সব জেলার প্রতিনিধি, দেশ-বিদেশের পাঠক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথম বছর সফলভাবে অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি।’

আরও উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ডিরেক্টর মিজানুর রহমান, ডিরেক্টর সুজাউল হাসান, হেড অব এইচআর মাহফুজুল ইসলাম চৌধুরী, ডিজিএম মাহতাব উদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ আলী, ডেপুটি ডিরেক্টর মুহাম্মাদ ফরহাদ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপালী বাংলাদেশ পত্রিকার ইনভেষ্টিগেশন সেল (আরবিআইসি) বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও ভাইয়া গ্রুপের পরিচালক কায়েস আহমেদ সেলিম, আরবিআইসি’র এ্যাডভাইজার মাজহারুল ইসলাম খান, আইডিএন টিভি’র সিইও শাকিল বিন মোস্তাকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। কেক কাটার পর তারা উপস্থিত সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানে ভাইয়া গ্রুপের প্রায় দুই হাজার কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

আরবিআইসি’র ম্যানেজিং ডিরেক্টর কায়েস আহমেদ সেলিম বলেন, আমরা সামনে আরও শক্তভাবে এগোবো। কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। সত্য ও নির্ভুল তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমরা অব্যাহত রাখব।

আরবিআইসি’র উপদেষ্টা মাজহারুল ইসলাম খান বলেন, এক বছরে রূপালী বাংলাদেশ মানুষের আস্থা অর্জন করেছে। এই আস্থা ধরে রাখাই এখন বড় দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে আমরা যথা সাধ্য চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71