রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

আনন্দের সঙ্গে একদিন, নরসিংদীতে রূপালী বাংলাদেশের পিকনিক অনুষ্টিত

মতিন সাগর
  • প্রকাশ সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

গতকাল নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দৈনিক রূপালী বাংলাদেশ এর উদ্যোগে পিকনিক অনুষ্ঠিত হয়েছে। ‘আনন্দের সঙ্গে একদিন’ নামে আয়োজিত এ পিকনিকে পত্রিকাটির সব স্টাফ ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক রূপালী বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকীসহ পত্রিকাটির সব রিপোর্টার ও সহকর্মীরা। দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও রাফেল ড্র।

রাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভি পান ভাইয়া ব্রডকাষ্ট লিমিটেড এর কো-অরডিনেটর ফরিদুল আলম ফরিদ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান এবং আরবিআইসির উপদেষ্টা অনুসন্ধানী সাংবাদিক মাজহারুল ইসলাম খান।

পুরস্কার পেয়ে ফরিদুল আলম ফরিদ বলেন, এমন আয়োজনে অংশ নিতে পেরে সত্যিই আনন্দিত। রাফেল ড্রতে প্রথম পুরস্কার পাওয়ায় আমি অনেক খুশি এবং এ আয়োজনের জন্য ভাইয়া গ্রুপ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান সম্পর্কে মো. সায়েম ফারুকী বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে রূপালী বাংলাদেশ পরিবারের সবাইকে একত্রিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, বিজয়ের দিনে সবাই যেন নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ করতে পারেন, সেই ভাবনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান সম্পর্কে আরবিআইসি এর উপদেষ্টা মাজহারুল ইসলাম খান বলেন, এ ধরনের আয়োজন সত্যিই প্রয়োজন। এমন আয়োজনের মাধ্যমে সহকর্মীদের কাজের গতি বাড়ে এবং সবাই নতুন করে উদ্দীপনা ও মানসিক শক্তি ফিরে পায়। তিনি আরও বলেন, কর্মস্থলে ইতিবাচক পরিবেশ তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান প্রসঙ্গে রূপালী বাংলাদেশ ইনভেস্টিগেশন সেলের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত রাকিবুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে অফিসের সহকর্মীদের মধ্যে পারিবারিক সম্পর্ক তৈরি হয় এবং সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। ভাইয়া গ্রুপ সেই দৃষ্টিভঙ্গি থেকেই এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ জন্য তিনি গ্রুপের চেয়ারম্যান ও এমডি মহোদ্য়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

পিকনিকে অংশ নেওয়া রূপালী বাংলাদেশ পরিবারের অন্য সদস্যরা জানান, আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। দিনটি সবার জন্য আনন্দময়ভাবে কেটেছে। তাঁরা ভাইয়া গ্রুপের চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71