শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

সৈরাচার হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

মতিন সাগর
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্যের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং দোষ স্বীকার করেন কি না জানতে চাইলে প্রত্যেক আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।

এর আগে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানান। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন।

এ মামলায় সৈরাচার হাসিনাসহ ১৭ জন আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার রয়েছেন। তাদের মঙ্গলবার কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে শেখ হাসিনাসহ সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ সাতজন পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71