সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি? মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’

পিএসএল ফাইনালে ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতলেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : বুধবার, ৬ মে, ২০২৬
পিএসএল শিরোপার সঙ্গে নাহিদ রানা। ছবি: পেশোয়ার জালমি

পিএসএল ফাইনালে দুর্দান্ত বোলিং করে ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে তার নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় ভূমিকা আসে দলের জয়ে।

ম্যাচের শুরুটা কিছুটা খরুচে হলেও দ্রুতই ঘুরে দাঁড়ান নাহিদ। শেষ তিন ওভারে একটিতে মেডেনসহ প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। তার ইকোনমি রেট ছিল ৫.৫০। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জেতেন এবং পুরস্কার হিসেবে পান ৩ লাখ পাকিস্তানি রুপি।

এছাড়া পিএসএল ফাইনালের ইতিহাসে মেডেন ওভার করা তৃতীয় পেসার হিসেবে নাম লেখান নাহিদ। এর আগে ২০২১ সালে ইমরান খান এবং ২০২৪ সালে খুশদিল শাহ এই কীর্তি গড়েছিলেন, দুজনই খেলেছিলেন মুলতান সুলতান্সের হয়ে।

মূলত চার ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল নাহিদের। তবে ফাইনালে ওঠায় পেশোয়ার জালমি তাকে বিশেষ অনুমতি দেয়, ফলে তিনি শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নিতে পারেন।

পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট নেন নাহিদ। তার অসাধারণ পারফরম্যান্সেই পেশোয়ার জালমি দীর্ঘ ৯ বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71