মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি?

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দু’দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৩ মে) এ তথ্য জানিয়েছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রথমে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেয়া হয়েছিল। কিন্তু তখন প্রকল্পটি নিয়ে কোনো ধরনের অভিযোগ ছিল না। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগপত্র দেন।

মাসুমা রহমান তানির ভাষ্যমতে―শুরুতে জেবাকে প্রকল্পটি নাটক হিসেবে জানিয়ে চুক্তিবদ্ধ করেছিলেন প্রযোজক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করেন প্রযোজক। এতে আপত্তি জানান জেবা। পাশাপাশি প্রযোজকের সঙ্গে চলচ্চিত্র সংক্রান্ত কোনো ধরনের আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলেও অভিযোগ করেছেন। এসব কারণেই সিনেমাটি মুক্তির ছাড়পত্র বাতিল করা হয়েছে।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রকল্পে কাজ করেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় তার স্বামী ওমর সানী অসন্তোষও প্রকাশ করেন। সেখানে ওমর সানীর শোনানো অডিও বার্তায় মৌসুমীকে বলতে শোনা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট একটি নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতার অনুরোধে সেটি টেলিফিল্ম হিসেবে প্রচারের সম্মতি দেন তিনি। কিন্তু সম্প্রতি সেটি সিনেমা হিসেবে মুক্তি দেখে বিস্মিত হয়েছেন মৌসুমী।

এদিকে একই অভিযোগ জেবা জান্নাতের। তার দাবি, তাকে একটি নাটকের কথা বলে কাজ করানো হয়েছিল। শুটিংয়ের সময় বিভিন্ন জটিলতায় পড়ার পর জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। তারপর থেকে এ নিয়ে আপত্তি জানাতে থাকেন এ অভিনেত্রী।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত। এটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। তবে মুক্তির মাত্র দু’দিন আগে অভিযোগের প্রেক্ষিতে এর সেন্সর ছাড়পত্র বাতিল হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71