মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি?

সালমান স্মৃতিতে নির্মিত নব্বইয়ের আবেগে আসছে ‘লাভ ৯৬’

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশ সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

নব্বই দশকের স্মৃতি, ভালোবাসা আর বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় অধ্যায়কে ঘিরে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘লাভ ৯৬’। সময়ের আবেগ, মানুষের আন্তরিক সম্পর্ক এবং সুপারস্টার সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতির গল্প উঠে এসেছে সিনেমাটিতে।

একসময় বিনোদনের জগৎ ছিল অনেকটাই ভিন্ন। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশন, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা প্রিয় অনুষ্ঠান শুনতে রেডিওর সামনে অপেক্ষা- এসবই ছিল নব্বই দশকের মানুষের দৈনন্দিন আনন্দের অংশ। পাড়া-মহল্লায় একসঙ্গে চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখার সেই দিনগুলো আজও অনেকের মনে নস্টালজিয়া হয়ে রয়ে গেছে।

ঠিক সেই সময়েই বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে জনপ্রিয় নায়ক সালমান শাহ’র। অল্প সময়েই তাঁর অভিনয়, স্টাইল এবং রোমান্টিক উপস্থিতি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যু পুরো দেশকে শোকাহত করে তোলে। প্রিয় নায়কের মৃত্যু মেনে নিতে না পেরে অনেক ভক্ত চরম আবেগঘন সিদ্ধান্তও নিয়েছিলেন।

সেই সময়ের আবেগঘন প্রেক্ষাপট এবং সালমান শাহ’র এক অন্ধ ভক্তের জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইভান মল্লিক। প্রযোজনা করেছে রাইসা ফিল্মস। প্রযোজক মো. জসিম উদ্দিন জানান, দর্শকদের জন্য ভিন্নধর্মী এক আবেগের গল্প তুলে ধরতেই এই আয়োজন।

চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকারসহ আরও অনেকে।

সিনেমাটির শুটিং হয়েছে টাঙ্গাইল, পুবাইল এবং সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার পরিচিত লোকেশনে। নির্মাতার ভাষ্য, নব্বই দশকের আবহ এবং সেই সময়ের অনুভূতি বাস্তবভাবে তুলে ধরতেই এমন লোকেশন নির্বাচন করা হয়েছে।

ইতোমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’। নির্মাণশৈলী ও গল্পের আবেগঘন উপস্থাপনার জন্য বোর্ডের সদস্যদের প্রশংসাও পেয়েছে চলচ্চিত্রটি।

নির্মাতা ইভান মল্লিক বলেন, ‘লাভ ৯৬’ কেবল একটি প্রেমের গল্প নয়; এটি নব্বই দশকের মানুষের স্মৃতি, অনুভূতি এবং সালমান শাহকে ঘিরে কোটি ভক্তের আবেগের প্রতিচ্ছবি।

নব্বইয়ের নস্টালজিয়া আর ভালোবাসার আবহে নির্মিত ‘লাভ ৯৬’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আগ্রহ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ছবিটি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71