সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি? মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’

বিএনপির পরিচয় ব্যবহার করে ত্রাসের অভিযোগ পিচ্চি ফয়সালের বিরুদ্ধে

শেখ মোঃ বেলায়েত হোসেন
  • প্রকাশ সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

শেখ মোঃ বেলায়েত হোসেন: রাজধানীর উত্তর বাড্ডাসাঁতারকুল এলাকায় বিএনপির নাম ব্যবহার করে ভয়ভীতি, চাঁদাবাজি আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে পিচ্চি ফয়সাল নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজনৈতিক পরিচয়কে সামনে রেখে তিনি এলাকায় একটি প্রভাব বলয় গড়ে তুলেছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের পর থেকে এলাকায় তাঁর তৎপরতা বাড়তে থাকে। স্থানীয়দের ভাষ্য, সময় তিনি কয়েকজন কিশোরকে নিয়ে একটি গ্রুপ গড়ে তোলেন, যারা এলাকায় বিভিন্ন ব্যক্তি ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

স্থানীয় সূত্র জানায়, বালু ব্যবসায়ী সুমনকে কেন্দ্র করে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম এলাকাজুড়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়। পরে তাঁকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনাটি নিয়ে অনুসন্ধান শুরু করলে কয়েকজন সাংবাদিকের হাতে কিছু অডিও ক্লিপ আসে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের দাবি, ওই ক্লিপগুলোতে হুমকি, চাপ প্রয়োগ এবং ভয়ভীতির বিভিন্ন বক্তব্য রয়েছে। ছাড়া অনুসন্ধান বন্ধ করতে সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ এবং পরে অর্থের প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।

একজন সাংবাদিক বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানোর কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। প্রতিবাদ করলে অপপ্রচার সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয় বলেও দাবি তাদের।

তবে এসব অভিযোগের বিষয়ে পিচ্চি ফয়সালের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71