শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার

মাদকমুক্ত বিশ্বম্ভরপুর গড়তে ঐক্যবদ্ধ উদ্যোগ, গঠিত হচ্ছে ‘মাদক নির্মূল ঐক্য পরিষদ’

মোঃ আশিকুর রহমান আশিক
  • প্রকাশ সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

মো: আশিকুর রহমান আশিক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সামাজিক সংগঠন সাযুক সংঘের উদ্যোগে মঙ্গলবার (২ জুন) উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ এবং বিশ্বম্ভরপুর থানার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর জসীম উদ্দিন। সাযুক সংঘের সভাপতি মো. শফিকুল ইসলাম জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন।

বক্তারা মাদকের ভয়াবহতা ও এর সামাজিক ক্ষতি তুলে ধরে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভা থেকে উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয় এবং সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে ‘মাদক নির্মূল ঐক্য পরিষদ, বিশ্বম্ভরপুর’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএনও মেরিনা দেবনাথ মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন। সাব-ইন্সপেক্টর জসীম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর এবং এ ধরনের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে মাদকমুক্ত বিশ্বম্ভরপুর গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71