বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি?

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, মেসিকে পেছনে ফেললেন

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। সংগৃহীত ছবি

বিশ্বকাপের ‘এল’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার।

ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। বিশ্বকাপে টাইব্রেকার বাদে এটি তার পঞ্চম পেনাল্টি গোল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে চারটি করে পেনাল্টি গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ক।

তবে প্রথম চেষ্টায় পেনাল্টি থেকে গোল করতে পারেননি কেইন। তার নেওয়া শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে এগিয়ে আসায় পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ইংল্যান্ডের অধিনায়ক।

এই গোলের মাধ্যমে আরেকটি কীর্তিও গড়েন কেইন। ডেভিড বেকহামের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির স্থাপন করেন তিনি। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

এরপর ম্যাচের ৪২তম মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। বিশ্বকাপে এটি তার দশম গোল, যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড।

এর আগে সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ১০ গোল করেছিলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডে নাম লেখালেন কেইন।

অবশ্য জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন এই ৩২ বছর বয়সী ফুটবলার। ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৮১, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ওয়েইন রুনির গোল ৫৩টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71