বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষমতার পালাবদলে বদলে গেল পরিচয়, রিকশা বশির এখন বিএনপিতে ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা

মগবাজারস্থ স্টুডিওতে একসঙ্গে তিনটি মৌলিক গানের অডিও রেকর্ডিং সম্পন্ন, শিগগিরই প্রকাশ পাবে জনতা টিভিতে

সুহৃদ রোমিও
  • প্রকাশ সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

সুহৃদ রোমিও: রাজধানীর মগবাজারের সাততারা গলির ক্ষ্যাপা স্টুডিওতে একযোগে তিনটি মৌলিক বাংলা গানের অডিও রেকর্ডিং অনুষ্ঠিত হয়েছে। দেশাত্মবোধ, লোকজ ঐতিহ্য ও আধুনিক আবেগ- এই তিন ভিন্ন ধারার গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট শিল্পী, গীতিকার ও সংগীতসংশ্লিষ্টরা।

রেকর্ডিংয়ে ‘বাংলাদেশ’ শিরোনামের দেশাত্মবোধক ও প্রতিবাদী গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আঃ আজিজ‘পদ্মা নদী’ শিরোনামের লোকঘেঁষা আবেগময় গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের সাড়া জাগানো ‘জুনিয়র এন্ড্রু কিশোর’ খ্যাত কণ্ঠশিল্পী সালমান রাজ। অন্যদিকে ‘বন্ধু ডাকিস নারে’ শিরোনামের আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন নতুন সেনসেশন, কোকিলকণ্ঠী শিল্পী শাহনাজ রহমান রূপ

তিনটি গানের কথাই লিখেছেন প্রবাসী গীতিকার মোঃ শফিকুল আলম। গানগুলোর সুর করেছেন টিটন মামা এবং সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন ই এস আবীর

প্রকল্পটির সার্বিক ব্যবস্থাপনা, ভিডিও পরিচালনা ও তত্ত্বাবধানে রয়েছেন জনতা টিভির কর্ণধার ফরিদুল আলম ফরিদ। সহযোগিতা করেছেন এমকে জামান, মাহবুব প্রিতম ও শ্রাবণ আহমেদ। রেকর্ডিং পরিচালনা করেছেন অভিজ্ঞ রেকর্ডিস্ট রিংকু

সংশ্লিষ্টরা জানান, গান তিনটির অডিও রেকর্ডিং সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রকাশের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই গানগুলো জনতা টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।

নতুন এই তিনটি মৌলিক গান বাংলা গানের ভাণ্ডারে ভিন্নধর্মী সংযোজন হিসেবে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে- এমন প্রত্যাশা সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71