মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি?

ডিসেম্বর থেকে শুটিং শুরু হচ্ছে বিগ বাজেটের সিনেমা ‘গুলশানের চামেলী’

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: বিগ বাজেটের চলচ্চিত্র নির্মাণের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে ‘গুলশানের চামেলী’। আগামী ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তারকাবহুল এই সিনেমার শুটিং। ইতোমধ্যে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত। মহরত অনুষ্ঠানে দেশের বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ও জনপ্রিয় তারকা শিল্পীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আয়োজন।

এক্সেল ফিল্মস পরিবেশিত এবং জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘গুলশানের চামেলী’ সিনেমাটি পরিচালনা করছেন মোঃ ইকবাল। সিনেমাটিতে এপার বাংলা ও ওপার বাংলার একাধিক পরিচিত মুখ অভিনয় করছেন।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসার আলোচিত ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’-এর ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মধুমিতা সরকার এবার বাংলাদেশের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন।

এপার বাংলার শিল্পীদের মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য যাদের নাম ঘোষণা করা হয়েছে এবং যারা মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে রয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, কাজী হায়াত, সুষ্মিতা সুস্মি ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এছাড়া সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে।

সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানান, আগামী ডিসেম্বর থেকেই ‘গুলশানের চামেলী’র শুটিং শুরু হবে। পাশাপাশি সিনেমাটির শিল্পী তালিকায় আরও কয়েকজন তারকা যুক্ত হওয়ার কথাও জানান তিনি।

প্রযোজক বলেন, ‘আমাদের শিল্পী তালিকায় আরও কিছু তারকা শিল্পী যুক্ত হবেন। ইতোমধ্যে বাপ্পারাজের সঙ্গে প্রায় চূড়ান্ত পর্যায়ের আলোচনা হয়েছে। আশা করি, ভালো একটি গল্পের সিনেমা এবং বিগ একটা বাজেট দিয়েই আমরা কাজটি শুরু করতে যাচ্ছি।’

দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে নির্মিতব্য সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ। বড় বাজেট, তারকাবহুল শিল্পী তালিকা এবং ভিন্নধর্মী গল্পের প্রত্যাশায় ‘গুলশানের চামেলী’ নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরু হলে সিনেমাটির নির্মাণযাত্রা আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তারকাবহুল এই বিগ বাজেটের সিনেমাটি মুক্তির পর দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলবে- এমন প্রত্যাশা নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71