সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূমি মানেই ভোগান্তি! সবার আগে ভূমি অফিসের আইটি কর্মকর্তা মাসুদের নাম ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি?

ভূমি মানেই ভোগান্তি! সবার আগে ভূমি অফিসের আইটি কর্মকর্তা মাসুদের নাম

আবু আফরান মোঃ নোমান
  • প্রকাশ সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আবু আফরান মোঃ নোমানঃ জনসাধারণের মনে এখন একটাই প্রশ্ন- ভূমি সেবা নিতে গেলেই কেন ভোগান্তি আর দুশ্চিন্তা?

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগীর অভিযোগ, পরিচয় প্রকাশ করলে ভূমির ভলিউম বা রেকর্ডে ভুল করে রেখে দেওয়া হতে পারে- তাতে জটিলতা ও ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। কারও কারও জীবনের মূল্যবান সময় ও অর্থ নিঃশেষ হলেও সমস্যার সমাধান মেলে না।

নামজারি থেকে শুরু করে ভূমি সেবার বিভিন্ন ক্ষেত্রে হয়রানি ও জিম্মিদশার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, সেবা নিতে আসা মানুষকে নানা জটিলতায় ফেলে দালাল থেকে শুরু করে চতুর্থ শ্রেণির কর্মচারী এবং আইটি সংশ্লিষ্টদের কেউ কেউ অর্থ আদায়ের সুযোগ তৈরি করছেন। এমনকি, প্রতিবাদ বা উচ্চস্বরে কথা বললে সেবা আরও দীর্ঘায়িত কিংবা অনিশ্চিত হয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

বাড্ডা ভূমি অফিসে দীর্ঘদিন থেকেই দালাল চক্র নিয়োজিত আছে গাজীপুরের শরীফ। যিনি রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ফ্ল্যাট মালিক ভুক্তভোগী হাবিবুর রহমান বাপ্পীর কাছ থেকে থেকে হাতিয়ে নিয়েছেন নামজারি মাধ্যমে ৮০ হাজার টাকা! যেখানে সরকারি ফি সর্বসাকুলে ১১৭০ টাকা। এবং দালাল হাবীব, যতদূর জানা যায় তার বাড়ি বরিশালের পটুয়াখালীতে। তিনি পরিচয় দিয়ে থাকেন বর্তমানে ঢাকার আফতাব নগরে।

এমন অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভূমি অফিসের আইটি কর্মকর্তা মাসুদের নাম।

প্রশ্ন হলো- ভূমি সেবা কি জনগণের অধিকার, নাকি ভোগান্তির বিনিময়ে পাওয়ার বিষয়?

আর ‘মাসুদ’ নামের ব্যক্তিদের ঘিরে বারবার অভিযোগ ওঠার এই সংস্কৃতির অবসান হবে কবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71