শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: অতীতের তিক্ত অভিজ্ঞতায় বিএনপি এবার ভিন্ন পথে চন্দনপুরা মসজিদ স্থাপত্যশৈলীতে নির্মিত চট্টগ্রামের অতি প্রাচীন সৌন্দর্য ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত কুতুব শাহ মসজিদ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প

২৭ বছর ধরে ভোগদখল করে আসা জমি দখল করার অভিযোগে সাংবাদিক সম্মেলন

মাসুদ রেজা শিশির
  • প্রকাশ সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
রাজবাড়ীর কালুখালি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন। ছবি- প্রতিনিধি

মাসুদ রেজা শিশির (রাজবাড়ী থেকে): দির্ঘ ২৭ বছর ধরে সরকারের কাছ থেকে জমি লীজ নিয়ে ভোগদখল করে আসছিল আব্দুস সাত্তারসহ ৬ পরিবার।

সম্প্রতি একই এলাকার লোকমান মন্ডল, তুহিন মন্ডল, রাসেল মন্ডল, ইমরান মন্ডলসহ ১০-১২ জন দূর্বৃত্তরা লীজ নেওয়া সেই জমি জবর দখলের চেষ্টা করছে বলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুস সাত্তার অভিযোগ করেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় রাজবাড়ীর কালুখালি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুস সাত্তার, মহন আলী মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, মতিন, রফিকুল ইসলাম, কালাম মন্ডল।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুস সাত্তার লিখিত বক্তব্যে বলেন আমরা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা, আমাদের মৌজার পাশ্ববর্তী চরশ্রীপুর মৌজার বিএস ৩৭০ ও ৪৪০ নং দাগের ২.৮২ একর জমি লীজ গ্রহণ করে ভোগদখল করে আসছিল দির্ঘ ২৭ বছর ধরে ।

একটি মহল প্রভাব বিস্তার করে আমাদের সেই জমি থেকে উচ্ছেদ করার অপচেষ্টায় লিপ্ত, সকারের সকল মহলসহ আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুস সাত্তার, মহন আলী মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, মতিন, রফিকুল ইসলাম, কালাম মন্ডল,শহীদ মন্ডল,সেলিম সরদার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71