শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি? মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’ সম্মাননা পেলেন সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ গুণীজনরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান সিগারেটের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল

আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!

বিনোদন ডেস্ক
  • প্রকাশ সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বলিউডের প্রভাবশালী কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান সম্প্রতি নব্বইয়ের দশকের হিন্দি চলচ্চিত্র শিল্পের অন্ধকার দিকগুলো নিয়ে মুখ খুলেছেন। জনপ্রিয় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সেই সময়ের আন্ডারওয়ার্ল্ডের প্রভাব এবং করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার প্রিমিয়ার চলাকালীন এক ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।

স্মৃতিচারণ করে ফারাহ বলেন, ‘আমি তখন একটি সিনেমার সেটে ছিলাম। মুকেশ দুগলের মৃত্যুর খবর আসার পর পুরো ইন্ডাস্ট্রিতে এক ধরনের ভীতি ছড়িয়ে পড়েছিল। পরিবেশটা খুবই বিপজ্জনক ছিল।’

পডকাস্ট চলাকালীন রণবীর এলাহাবাদিয়া জানতে চান, তৎকালীন শীর্ষ তারকা শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকেও কি আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে পড়তে হয়েছিল? ফারাহ এর উত্তরে সরাসরি ‘হ্যাঁ’ বলেন।

বিশেষ করে ১৯৯৮ সালের ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-র কথা উল্লেখ করে ফারাহ বলেন, ‘সিনেমাটির প্রিমিয়ারের সময় করণ জোহরকে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দেওয়া হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, আমরা দীর্ঘক্ষণ আলোচনায় বসেছিলাম যে প্রিমিয়ারটি আদৌ করা উচিত হবে নাকি বাতিল করা হবে।’

ফারাহর মতে, আশির দশক ছিল হিন্দি সিনেমার জন্য সবচেয়ে দুর্বল সময়। তিনি বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম, তখন ভালো মানের কাজ না হওয়ায় আমার বন্ধুরা হিন্দি ছবি বাদ দিয়ে হলিউডের ছবি দেখত।’ তবে নব্বইয়ের দশকে কাজের মান উন্নত হলে তার সঙ্গে পাল্লা দিয়ে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবও বেড়েছিল বলে মন্তব্য করেন ফারাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71