রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাওরাইলে ওয়াসিম ইকবাল কাননের নির্বাচনি মোটর সাইকেল শোডাউন ও মতবিনিময় সভা বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন আসতে শুরু করেছে: চেয়ারম্যান প্রার্থী কে এম নইমুল হক চিকিৎসা সহায়তার অর্থ নিয়ে বিভ্রান্তি, পরে নিজের ভুল স্বীকার অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর ‘সাবান কোম্পানি মিডিয়ার দায়িত্ব নেওয়ার পরই শিল্পীদের পতন হয়েছে’: অভিনেতা ও কবি রিফাত চৌধুরী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে জাতিসংঘে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, এক রাতেই আটক ৬২৪ ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সিলেটে বিএডিসির মেগা প্রকল্পে বদলাচ্ছে ১৭ হাজার হেক্টরের কৃষি ও হাওরের অর্থনীতি ক্ষমতার পালাবদলে বদলে গেল পরিচয়, রিকশা বশির এখন বিএনপিতে

যুদ্ধবিরতি মেনে নিল ইরান, এ যুদ্ধবিরতিকে ‘বিজয়’ বলছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
ইরানের নতুন নেতা মোজতবা খামেনি। ফাইল ছবি

ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বিষয়টি অনুমোদন করেছে।

পুরো প্রক্রিয়াটি আলোর মুখ দেখেছে পাকিস্তানের মধ্যস্থতায়। মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায় ইরান।

বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।

পরিষদ এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করেছে। সেখানে জানানো হয়েছে, স্থায়ী চুক্তির জন্য আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

যুদ্ধবিরতিকে ‘বিজয়’ বলছে যুক্তরাষ্ট্র:

ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে তেহরান। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভেট দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিকে মার্কিনিদের ‘বিজয়’ বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কারোলিন লিখেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়। যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনী সম্ভব করেছে।’

যুক্তরাষ্ট্রের সেনাদের অবদান সামনে এনে তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীর সফলতা সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে। যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার টিম কঠোর আলোচনায় বসতে পেরেছেন। আর সেই আলোচনার মাধ্যমেই এখন কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি হয়েছে।

এদিকে ইরান বুধবার ভোরে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ‘নীতিগতভাবে’ তাদের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এই তথ্য জানিয়েছে। এই প্রস্তাবটি একটি বড় চুক্তির জন্য আলোচনার কাঠামো হিসেবে কাজ করবে। তবে পরিকল্পনার সব বিষয় প্রকাশ্যে জানানো হয়নি।

যদিও ইসরাইল আজ ভোরেও ইরানে হামলা চালিয়েছে। দখলদার দেশটির টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে জানিয়েছে, ইসরাইল নতুন করে হামলা চালিয়েছে ইরানে।

কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধবিরতির পরও ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71