সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

জামায়াত জোট থেকে মনোনয়ন পাওয়া কে এই ইঞ্জিনিয়ার মাহবুবা?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী থেকে আটজন এবং শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন।

১১ দলীয় নির্বাচনি জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের নাম রয়েছে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নারী শাখার (নারী মজলিস) সদস্য মাহবুবা হাকিম। তিনি মনোনয়ন পাওয়ায় তাকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

মাহবুবা হাকিম একজন বস্ত্র প্রকৌশলী। তিনি পেশাজীবী, শিক্ষাবিদ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি ১৯৮৪ সালে ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় প্রথম বিভাগে স্টার মার্কসসহ উত্তীর্ণ হন। অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে বস্ত্র প্রকৌশল (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে মাহবুবা হাকিম টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল খাতে তার অভিজ্ঞতা রয়েছে।

বর্তমানে তিনি একটি হিফজখানা ও মক্তব পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

শিক্ষাজীবনে মাহবুবা হাকিম আবৃত্তি, বিতর্ক ও বক্তৃতায় অংশগ্রহণের জন্য শিক্ষাঙ্গনে পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী ডা. আউলাদ হোসাইন মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিষয়ে বিশেষজ্ঞ এবং একটি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাগত অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় তাকে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71