রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

পাংশায় নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ রেজা শিশির
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্লিপচার্ট ব্যবহার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” শ্লোগানে আয়োজিত এ কর্মশালায় পাংশা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগন অংশগ্রহণ করেন।

কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরিতে ফ্লিপচার্ট কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত )পারমিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক, উপস্থাপক হিসেবে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুললে ভবিষ্যতে একটি সুস্থ জাতি গঠন সম্ভব হবে।

কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

২৯-৪-২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71