বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি?

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : রবিবার, ৩ মে, ২০২৬

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে অটো জেনারেটেড (স্বয়ংক্রিয়) নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির কার্যক্রমও শুরু হচ্ছে।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করা এবং নাগরিক সেবা উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন বা ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ সিসি ক্যামেরার ফুটেজ ব্যবহার করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে মালিক বা চালকদের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠাচ্ছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হচ্ছে।

নোটিশ পাওয়ার পরও যদি কেউ হাজির না হন, তাহলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষেত্রে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে। এই কার্যক্রম পরিচালনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, সিসি ক্যামেরার মামলার জরিমানা সংক্রান্ত কোনো লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান অননুমোদিতভাবে না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যদি ভিডিও বা ক্যামেরার মামলার নাম ব্যবহার করে টাকা দাবি করে, তাহলে সেটিকে প্রতারণা হিসেবে ধরে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সিগন্যাল পয়েন্টগুলোতে এআই-সমৃদ্ধ আধুনিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং ও লেন ব্লক করার মতো অপরাধ শনাক্ত করা হচ্ছে।

এর ভিত্তিতেই ডিজিটাল পদ্ধতিতে মামলা বা প্রসিকিউশন কার্যক্রম চালু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71