সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন চিত্রাভিনেত্রী সুবাহ

বিনোদন ডেস্ক
  • প্রকাশ সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
চলচ্চিত্র অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ ও তার স্বামী হাসান। ছবি- সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ তার স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে দিয়েছেন। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে।

সেখানে তিনি দাবি করেন, স্বামীর আগের সংসারও একই ধরনের সমস্যার কারণে ভেঙে গিয়েছিল।

সুবাহ জানান, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তাকে মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং নানা ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলের মধ্যে থাকতে হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও তিন-চারটা বিয়ে করার ইঙ্গিতও দিয়েছেন। এসব অন্যায় দেখেও যেন তিনি চুপ থাকেন, এমন চাপ তৈরি করা হতো। অন্যথায় সম্পর্ক ছেড়ে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্য নারীদের কেন্দ্র করে স্বামীর আচরণ ও সম্পর্কের বিষয়গুলো তাকে প্রতিনিয়ত মানসিকভাবে ভেঙে দিয়েছে।

তিনি বলেন, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর থেকে নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে তাকে, যাতে তিনি নিজেই ডিভোর্স দিয়ে নীরব হয়ে যান।

সুবাহ দাবি করেন, তার কাছে বিভিন্ন ঘটনার প্রমাণ রয়েছে এবং সময় হলে সেগুলো ধীরে ধীরে প্রকাশ করবেন।

সবশেষে তিনি জানান, বর্তমানে তিনি চরম মানসিক কষ্ট ও যন্ত্রণার মধ্যে আছেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71