সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার লক্ষ্যে একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।  খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৮ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে ৭৫.৮১ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, চুক্তির ফলে দ্রুত ইরানি তেল বিশ্ববাজারে ফিরতে পারে—এমন প্রত্যাশায় বাজারে বিক্রির চাপ বেড়েছে। ১৪ দফার সমঝোতা অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত আলোচনার পথ তৈরি হবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

তবে চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি, ইরানের পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের অর্থায়ন পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলে ২০২৭ সালে বিশ্ববাজারে তেলের অতিরিক্ত সরবরাহ দেখা দিতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ বছর সুদের হার বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তেলের চাহিদার ওপর চাপ সৃষ্টি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71