সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

সফল ব্যবসায়ী শওকত আলী চৌধুরী: ব্যাংকিং ও শিল্প খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
মো. শওকত আলী চৌধুরী

​নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং ও শিল্প খাতের অন্যতম সফল ব্যক্তিত্ব, ইস্টার্ন ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী দেশে-বিদেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। দেশীয় অর্থনীতিতে গতিশীলতা আনা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর অবদান সর্বজনস্বীকৃত। এছাড়াও , তিনি ধারাবাহিকভাবে গত ১১ বছর ধরে দেশের সর্বোচ্চ করদাতা (সেরা করদাতা) হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে আসছেন।

​তাঁর ঘনিষ্ঠজন ও ব্যবসা সংশ্লিষ্টদের মতে, একটি চক্রান্তকারী মহল তাঁর এই বিশাল সুনাম ক্ষুণ্ন এবং দেশের ব্যবসাবান্ধব পরিবেশ নস্যাৎ করতে বিভিন্ন মাধ্যমে অসত্য, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সূত্র নিশ্চিত করেছে যে, তাঁর বিরুদ্ধে আনা অর্থ পাচারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর ট্যাক্স ফাইলে বিদেশে পরিচালিত বৈধ ব্যবসার স্পষ্ট উল্লেখ রয়েছে এবং তিনি শতভাগ নিয়মতান্ত্রিকভাবে ট্যাক্স পরিশোধ করছেন। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী যখন দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে দিনরাত পরিশ্রম করছেন, তখন এমন একজন সফল ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার দেশের অর্থনীতির জন্যই ক্ষতিকর বলে মনে করেন সংশ্লিষ্টরা।

​বহুমাত্রিক ব্যবসায়িক অবদান:

ব্যাংকিং খাতের পাশাপাশি মো. শওকত আলী চৌধুরী শিপ রিসাইক্লিং, লজিস্টিকস, রিয়েল এস্টেট, চা শিল্প, বীমা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছেন, যা জাতীয় অর্থনীতি
ও কর্মসংস্থানে গুরুপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ও ভীত্তিহীন বলে ক্ষোভ প্রকাশ করেছেন ঘনিষ্টজনরা। তারা বলেন, মো.শওকত আলী চৌধুরী দীর্ঘ বছর ধরে সততা নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।

​ইস্টার্ন ব্যাংকের ডিজিটাল রূপান্তর ও নেতৃত্ব:

মো. শওকত আলী চৌধুরী ইস্টার্ন ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন (১৯৯৩ সাল) থেকেই পরিচালক হিসেবে যুক্ত আছেন এবং দীর্ঘ অভিজ্ঞতার আলোকেও ব্যাংকের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে ব্যাংকটি কর্পোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকের আস্থা অর্জনে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে।

​সাম্প্রতিক সময়ে তাঁরই নির্দেশনায় ইস্টার্ন ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবায় ব্যাপক বিনিয়োগ করেছে। যার ধারাবাহিকতায় ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভায় (AGM) শেয়ারহোল্ডাররা ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশলের ভূয়সী প্রশংসা করেন। তাঁর ঘনিষ্ঠজনরা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, সততা ও নিয়মানুবর্তিতাই মো. শওকত আলী চৌধুরীর সফলতার মূল চাবিকাঠি এবং কোনো অপপ্রচার তাঁর এই অবদানকে ম্লান করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71