বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান

ফাইনালে হলিউড অভিনেত্রী সিডনি সুইনির আর্জেন্টিনাকে সমর্থন

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি।

জনপ্রিয় টিভি সিরিজ ‘ইউফোরিয়া’র এ অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে ফুটবল খেলতে দেখা যায়। ভিডিওটির মাধ্যমে তিনি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি সমর্থন জানান।

পোস্টের ক্যাপশনে সুইনি লেখেন, ‘এই সপ্তাহান্তে তোমাদের সমর্থন কার দিকে? আর্জেন্টিনা, যদি আমাকে প্রয়োজন হয় জানিও।’ সঙ্গে তিনি একটি চোখ টেপার ইমোজিও ব্যবহার করেন, যা ছিল মজার ছলে আর্জেন্টিনাকে সাহায্যের প্রস্তাব দেওয়ার মতো।

তার এই পোস্ট দ্রুত ফুটবল ভক্তদের নজরে আসে। অনেক আর্জেন্টাইন সমর্থক তার সমর্থনকে স্বাগত জানান, অন্যদিকে স্পেনের কিছু সমর্থক হতাশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71