শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৩৫ বছর পর সরাসরি ভোটে আজ রাষ্ট্রপতি নির্বাচন আফতাবনগর সোসাইটিতে আর্থিক অনিয়ম ও অবৈধ বাণিজ্যিক কার্যক্রমের অভিযোগ মাদক নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা; ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন রাজ-রুবেলকে ঘিরে সরব ঢাকা মহানগর উত্তর যুবদলের রাজনীতি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের আজ শেষ দিন অস্ট্রেলিয়ায় ভয়কে জয় করেছে বাংলাদেশ আইনি জটিলতায় শাহরুখ অজয় টাইগার

বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মফস্বল প্রতিবেদক
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এমএ কাদির ভূঁইয়া জলিল, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির জহিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বসাধারণকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূলে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71