রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদঃ বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে রাজধানীর মগবাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ পেয়েছেন রোগীরা। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বিশেষ স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ এবং বিভিন্ন পরীক্ষায় বিশেষ ছাড়ের সুবিধা দেওয়া হয়।

হাসপাতাল ভবনে আয়োজিত এ ক্যাম্প সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন, নবজাতক ও শিশু-কিশোর রোগ, মেডিসিন এবং বক্ষব্যাধিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা পরামর্শ দেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. শাহাদাৎ উল্লাহ ও সহকারী অধ্যাপক ডা. তাহমিনা ফেরদৌসী। এছাড়া নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক (অব.) ডা. মো. গোলাম হাফিজ ও সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান এবং মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. মনির হোসেনসহ অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে আগত রোগীদের জন্য ডায়াবেটিস শনাক্তে র‍্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ রাখা হয়। পাশাপাশি মাত্র এক হাজার টাকায় বিশেষ হেলথ চেকআপ প্যাকেজ দেওয়া হয়। এই প্যাকেজে ছিল সিবিসি, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন আর/ই, এসজিপিটি, ইসিজি ও পুরো পেটের আলট্রাসনোগ্রাম।

এছাড়া ক্যাম্পে নিবন্ধিত রোগীদের জন্য প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ ছাড়ের ব্যবস্থা ছিল।

আয়োজকরা জানান, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ ও শিশুস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে বিভিন্ন রোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71