রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সিরামের গুণাগুণের সঙ্গে ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটারের সমন্বয়ে নতুন ফর্মুলায় বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ-তিনটি ভিন্ন সুগন্ধে পাওয়া যাচ্ছে সাবানটি।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই সাবানে থাকা ভিটামিন সি সিরাম ত্বক উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এবং পরিবেশের ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষায় ভূমিকা রাখে। অন্যদিকে, শিয়া বাটার ত্বকের আর্দ্রতা বজায় রেখে নরম ও মসৃণ রাখতে সহায়তা করে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে নতুন সাবানটির উদ্বোধন করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। এ সময় পণ্যটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন লিলির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) আবির আদনান। অনুষ্ঠানে রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাবিলা নূর বলেন, ‘লিলি বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় একটি ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। লিলি সিরাম গ্লো সোপে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটারের সমন্বয় পণ্যটিকে বিশেষ করেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই বিশেষত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, লিলি সিরাম গ্লো সোপ অল্প সময়ের মধ্যেই মানুষের পছন্দের শীর্ষে জায়গা করে নেবে।’

নতুন সাবানের ফর্মুলেশনের গুরুত্ব তুলে ধরে আবির আদনান বলেন, ভোক্তারা এখন প্রতিদিনের ত্বকের যত্নের বিষয়ে অনেক বেশি সচেতন। তারা শুধু ত্বক পরিষ্কার করেই সন্তুষ্ট নন; বরং ত্বকের যত্নে ব্যবহৃত উপাদান ও সেগুলোর উপকারিতা সম্পর্কেও জানতে চান। সেই ভাবনা থেকেই লিলি সিরাম গ্লো সোপের নতুন ফর্মুলেশন তৈরি ও পুনরায় বাজারজাত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘লিলি ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের ভালোবাসা ও আস্থাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। এ কারণেই গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলিকে দেশের সেরা সাবান ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

আধুনিক খুচরা বাজারে লিলির অবস্থান ও নতুন সাবানের সম্ভাবনা নিয়ে মডার্ন ট্রেডের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, দেশের আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় লিলির উপস্থিতি দিন দিন বাড়ছে এবং ব্র্যান্ডটি শক্ত অবস্থান তৈরি করছে। বিভিন্ন সুপারশপ ও খুচরা বিক্রয়কেন্দ্রে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ ও ইতিবাচক সাড়া বাড়ছে। উৎপাদন সক্ষমতা বাড়িয়ে সেই চাহিদা পূরণে প্রতিষ্ঠানকে কাজ করতে হচ্ছে। তাঁর মতে, লিলি সিরাম গ্লো সোপের নতুন সংস্করণ ক্রেতাদের আগ্রহ আরও বাড়াবে।

অনুষ্ঠানে রিমার্কের সেলস অপারেশন পরিচালক কামাল হোসেন বলেন, রিমার্কের পণ্য গুণগত মান ও বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। ইতোমধ্যে বাজারে প্রতিষ্ঠানটির পণ্য শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোক্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। তার বিশ্বাস, লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব বৈশিষ্ট্যের মাধ্যমে ভোক্তাদের মন জয় করবে।

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড। প্রতিষ্ঠানটি সৌন্দর্যচর্চা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, শিশুর যত্ন ও গৃহস্থালি ব্যবহারের পণ্য উৎপাদন করে। আধুনিক উৎপাদনব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তৈরি করছে।

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক আইএসও, সিজিএমপি ও হালাল সনদসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71