রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ

দুলাল সরকার
  • প্রকাশ সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দুলাল সরকার, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

শনিবার সকালে উপজেলার বেলাবো পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুল মাঠে এসব বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ৮ টি ইউনিয়নের প্রায় এক হাজার কৃষকের মাঝে ১০ কেজি করে উন্নত বোরো ধানের বীজ ও ১ কেজি সরিষার বীজ বিতরণ করা হয়।

বেলাবো পাইলট মর্ডান সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মাহবুবুর রশিদ, নরসিংদীর উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান, শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকীসহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71