সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

১৬০০ টাকা ঘর ভাড়া থাকা মঙ্গেশ যাদব আইপিএল নিলামে ৭ কোটিতে বিক্রি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মধ্যপ্রদেশের জবলপুর বিভাগের পান্ধুর্না জেলার বোরগাঁও গ্রামের ছেলে মঙ্গেশ যাদব এবার খেলবেন আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। মাত্র ২৩ বছর বয়সি এই তরুণ পেসার আইপিএল ২০২৬ মিনি নিলামে ৫ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি হিসেবে যার পরিমাণ ৭ কোটি টাকারও বেশি) আরসিবির স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

নিলামে মঙ্গেশ যাদবের ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি। তবে তার গতি, নিখুঁত লাইন-লেংথ এবং ডেথ ওভারে নিয়মিত ইয়র্কার করার দক্ষতায় মুগ্ধ হয়ে একাধিক দল দর হাঁকায়। শেষ পর্যন্ত প্রায় ১৭ গুণ বেশি দামে তাকে দলে নেয় আরসিবি।

এবার একই ড্রেসিংরুমে থাকবেন বিরাট কোহলি, ফিল সল্ট, জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমারের মতো তারকা ক্রিকেটাররা, যা মঙ্গেশের জন্য নিঃসন্দেহে বড় অর্জন।

সংগ্রামী জীবন থেকে উঠে আসা এই ক্রিকেটারের গল্প অনেকেরই অনুপ্রেরণা। মঙ্গেশের পরিবার এখনো মাসে ১ হাজার ২০০ রুপি (বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৬০০ টাকা) ভাড়ার একটি ঘরে থাকে। তার বাবা পেশায় একজন ট্রাকচালক।

পরিবারের আর্থিক অবস্থার কারণে ক্লাস ১২-এর পর পড়াশোনা ছেড়ে পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে।

ভালো সুযোগের আশায় তিনি পাড়ি জমান নয়ডায়। সেখান থেকেই শুরু হয় তার ভাগ্য বদলের লড়াই। মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগে গ্বালিয়র চিতাদের হয়ে ২১ ওভারে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন মঙ্গেশ।

এরই ধারাবাহিকতায় সুযোগ পান মধ্যপ্রদেশ সিনিয়র দলে এবং চলমান সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে করেন টি-টোয়েন্টি অভিষেক।

টুর্নামেন্টের সুপার লিগ পর্বে কয়েকটি ম্যাচে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ১২ বলে ঝোড়ো ২৮ রানও করেন তিনি।

মাঠের বাইরেও তার উদারতা প্রশংসিত—স্থানীয় টুর্নামেন্টে পাওয়া পুরস্কারের অর্থ তিনি প্রায়ই মাঠকর্মীদের দিয়ে দেন, নিজের কাছে রাখেন শুধু ট্রফি। একবার তো চ্ছিন্দওয়ারা এমপি কাপে জেতা একটি রেসিং সাইকেলও মাঠকর্মীদের উপহার দেন।

আইপিএল নিলামে তার নির্বাচনের খবরে পান্ধুর্না থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের বোরগাঁও গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

মিডল ওভার স্পেশালিস্ট হিসেবে পরিচিত মঙ্গেশ যাদবকে ভবিষ্যতের সম্ভাবনাময় পেসার হিসেবে দেখছেন ভারতের সাবেক তারকারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71