শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চন্দনপুরা মসজিদ স্থাপত্যশৈলীতে নির্মিত চট্টগ্রামের অতি প্রাচীন সৌন্দর্য ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত কুতুব শাহ মসজিদ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা

‘তিনি আসলেন, দেখলেন, জয় করে নিলেন মানুষের হৃদয়’: সালহউদ্দিন আহমদ

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান— এলেন, দেখলেন, জয় করে নিলেন মানুষের হৃদয়। তার দেশে ফেরাকে এভাবেই বর্ণনা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির এই নেতা লিখেছেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা—জনগণের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার।

তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উল্লেখ করে সালাহউদ্দিন লিখেছেন, ‘আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য’-তারেক রহমান।

পোস্টের শেষে তারেক রহমানকে নিয়ে সালাহউদ্দিন লিখেছেন, ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’

মূলত, কালজয়ী রোমান সেনাপতি জুলিয়াস সিজারের ‘এলাম, দেখলাম, জয় করলাম’ শব্দত্রয়ী দুই হাজার বছর পরও নানা অভিধায় নানা রূপকে নানা বিশ্লেষণে ব্যবহৃত হয়ে আসছে। এবার তারেক রহমানকে উদ্দেশ্য করে এ তিন শব্দের ব্যবহার করলেন সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে গুলশানের বাসায় ফেরেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71