সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

‘ভারতীয়দের নিয়ন্ত্রণে আইসিসি অসহায়’: সাঈদ আজমল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ আজমল। ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ( আইসিসি) কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ন্ত্রণাধীন। এমন অভিযোগ তুলে সংস্থাটির কড়া ভাষায় সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ আজমল। তার মতে, যদি আইসিসি নিজস্ব সিদ্ধান্ত কার্যকর করতে না পারে।

এক অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাঈদ আজমল বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে, তাহলে এই সংস্থার অস্তিত্বই অপ্রয়োজনীয়।’

সাবেক এই লেগ স্পিনার আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানের মাটিতে খেলতে না চাওয়ার পেছনে যৌক্তিক কোনো কারণ নেই; কিন্তু এখন আইসিসি অসহায়, কারণ সংস্থাটি ভারতীয়দের নিয়ন্ত্রণে,’— এমন অভিযোগ করেন আজমল।

সাঈদ আজমলের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি জয় শাহ। সমালোচকদের একাংশের মতে, এটিই বিশ্ব ক্রিকেট প্রশাসনে ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71