সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

নরসিংদীতে আমনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন, কৃষকদের সন্তোষ প্রকাশ

মতিন সাগর
  • প্রকাশ সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নরসিংদীতে এ বছর আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় কৃষকেরা প্রত্যাশার চেয়ে বেশি ফলন পেয়েছেন। গুণগত মানও ভালো হওয়ায় কৃষকদের সন্তুষ্টি বেড়েছে।

জেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা আধুনিক যন্ত্র বিশেষ করে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে ধান কাটছেন। তবে ভালো মানের খড় সংগ্রহের জন্য প্রায় ৮০–৮৫ শতাংশ কৃষক এখনো হাতে ধান কাটার সিদ্ধান্ত নিয়েছেন।

রায়পুরা, মনোহরদী, লোচনপুর, রাধানগর ও বেলাবোসহ কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে ধান কাটার ব্যস্ততা। অনেক কৃষক জমিতেই কাটা ধান মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

কৃষকেরা জানান, এবারের আবহাওয়া চাষের জন্য সুবিধাজনক ছিল। ফলে ফলন বৃদ্ধি পেয়েছে এবং বাজারে ধানের দাম ভালো থাকলে তারা মৌসুমে লাভবান হবেন বলে আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71