রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

দুই পরিবারের ভিন্ন মানসিকতার গল্প নিয়ে নতুন ধারাবাহিক- তেল ছাড়া পরোটা

মতিন সাগর
  • প্রকাশ সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা নতুন পর্ব প্রচার হচ্ছে।

নাটকের মূল কাহিনি দুটি পরিবারের বিপরীত জীবনদর্শনকে ঘিরে। একটি পরিবার বিশ্বাস করে-সাফল্য পেতে হলে তোষামোদের আশ্রয় নেওয়া জরুরি। অন্য পরিবারটি নীতিতে অটল থেকে সরলভাবে জীবনযাপন করে, কারও প্রতি তোষামোদ না করে নিজেদের সৎ অবস্থান ধরে রাখে।

ক্ষমতাবানদের সঙ্গে সখ্য গড়ে যে পরিবারটি আজ বড় ব্যবসার মালিক, তাদের শুরু ছিল তিলের খাজার ছোট ব্যবসা দিয়ে। সময়ের সঙ্গে তারা শর্ষের তেল, নারকেল তেল থেকে পেট্রল পর্যন্ত ব্যবসার পরিধি বাড়িয়ে প্রতিষ্ঠা করেছে ‘তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড’। অপরদিকে, নীতি থেকে সরে না গিয়ে টিকে থাকার চেষ্টা করা পরিবারটি প্রতিদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এই দুই পরিবারের সাংস্কৃতিক ও নৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকেই গল্প এগিয়েছে।

পরিচালক কচি খন্দকার জানালেন, নাটকের নামের মাধ্যমে তিনি তুলে ধরতে চেয়েছেন দুই অর্থ-স্বাস্থ্যসচেতনতার জনপ্রিয়তা এবং সমাজে তোষামোদের প্রবণতা। তাঁর মতে, অনেক ক্ষেত্রে অযোগ্যরা তোষামোদ করে সুযোগ পায়, আর যোগ্যরা পিছিয়ে পড়ে শুধু তোষামোদ না করার কারণে। এসব বাস্তবতা একধরনের কমেডির ভঙ্গিতে তুলে ধরা হয়েছে।

নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা, মিলি বাসারসহ আরও অনেকে।

সামাজিক প্রেক্ষাপট ও সহজ উপস্থাপনার কারণে নাটকটি শুরু থেকেই দর্শকদের নজর কাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71