রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

এলডিসি উত্তরণ ও বন্দর ইস্যুতে অনির্বাচিত সরকারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ: তারেক রহমান

মতিন সাগর
  • প্রকাশ সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এলডিসি থেকে উত্তরণ বা বন্দর ব্যবস্থাপনার মতো দীর্ঘমেয়াদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের নেই। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব কৌশলগত সিদ্ধান্ত জনগণের ভোটে নির্বাচিত সরকারই নিতে পারে।

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া নিয়ে তিনি সমালোচনা করেন। একই সঙ্গে ২০২৬ সালে এলডিসি উত্তরণের সময়সূচি এগিয়ে নেওয়াকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, এসব সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবিকা ও ভবিষ্যৎ অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। অথচ বিকল্প আলোচনা বা সময়সীমা পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়নি। তিনি বলেন, অন্য দেশগুলো সময় পরিবর্তনের সুযোগ পেলেও বাংলাদেশ নিজের দর–কষাকষির সক্ষমতাই কমিয়ে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71