বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

রূপালী বাংলাদেশের এক বছর পূর্তি উদ্‌যাপন আজ

মতিন সাগর
  • প্রকাশ সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার এক বছর পূর্তি উপলক্ষে আজ সকাল ১০টায় কেক কেটে দিনটি উদ্‌যাপন করা হচ্ছে। আয়োজনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে সকল আয়োজনের কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে। বাকি অনষ্টান দিন ব্যাপী অনুষ্টিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পত্রিকার প্রধান সম্পাদক করিম আহমদ এবং সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী। পাশাপাশি থাকবেন রূপালী বাংলাদেশের ইনভেস্টিগেশন সেলের ম্যানেজিং ডিরেক্টর কায়েস আহমেদ সেলিম, ইনভেস্টিগেশন সেলের উপদেষ্টা ও অনুসন্ধানী সাংবাদিক মাজহারুল ইসলাম খান এবং তাঁর টিমের সদস্যরা। আরও কয়েকজন গুণীজন অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

এক বছর পূর্তিকে সামনে রেখে প্রতিদিনের খবর–কে দেওয়া প্রতিক্রিয়ায় ইনভেস্টিগেশন সেলের ম্যানেজিং ডিরেক্টর কায়েস আহমেদ সেলিম বলেন, রূপালী বাংলাদেশের আজ এক বছর পূর্তি হলো। এর সঙ্গে আমাদের দায়িত্বও আরও বেড়ে গেল। মাত্র এক বছরে যে সাফল্য এসেছে, সময়ের সাথে সেই সাফল্যের দায়-দায়িত্বও বাড়বে। দেশের মানুষ সঠিক ও সত্য সংবাদ পাওয়ার মাধ্যম হিসেবে রূপালী বাংলাদেশকে বেছে নিয়েছে, আমরা সেই আস্থা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71