সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বিশ্বম্ভরপুরে যৌথ উদ্যোগ কমিটি গঠন দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি! আতঙ্কে দিন কাটছে স্ত্রী-সন্তানদের, অভিযোগ আতিকুজ্জামান সোহেলের বিরুদ্ধে ভূমিকম্পে কাঁপল দেশ ঈদে প্রেক্ষাগৃহে আসছে আশরাফ কিটুর ‘পিনিক’ চাকরির প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ব্যাংক কর্মকর্তা মিজানের বিরুদ্ধে বাড্ডায় অবৈধ গ্যাস সংযোগ- সিন্ডিকেটের দখলে এলাকা, হুমকি ও অভিযোগ ঘিরে উত্তেজনা ঈদের দিন দেশের যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস আজ থেকে টানা ৭ দিনের ছুটি শুরু এবং পাচ্ছেন না যারা

শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না মিলল

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, লকার খোলার সময় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসব সোনা শুধু শেখ হাসিনার নয়, তাঁর পরিবারের সদস্যদেরও: দুদক

অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে ৮৩২ ভরি (৯ কেজি ৭০৭ দশমিক ১৬ গ্রাম) সোনা পাওয়া গেছে, সেগুলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয়। শেখ হাসিনার সঙ্গে তাঁর বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদসহ পরিবারের সদস্যদের নামে ওই সব সোনা জমা রাখা হয়েছিল নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে। এসব সোনার মধ্যে স্বর্ণালংকারের পাশাপাশি সোনার নৌকা ও হরিণ রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা এসব সোনা বৈধ না অবৈধ, সেটা যাচাই-বাছাই করা শুরু হয়েছে বলে জানান তিনি।

 রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা লকারে স্বর্ণালংকারের পাশাপাশি সোনার নৌকা ও হরিণ পাওয়া গেছে
রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা লকারে স্বর্ণালংকারের পাশাপাশি সোনার নৌকা ও হরিণ পাওয়া গেছেছবি: দুদকের সৌজন্যে

রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনার নামে থাকা দুটি লকার খুলে গতকাল ৮৩২ ভরি সোনা পাওয়া যায়। এ নিয়ে আলোচনার মধ্যে আজ কথা বললেন শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে থাকা সংস্থা দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

 রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা লকার থেকে এসব স্বর্ণালংকার পাওয়া গেছে
রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা লকার থেকে এসব স্বর্ণালংকার পাওয়া গেছেছবি: দুদকের সৌজন্যে

সংবাদ সম্মেলনে বলা হয়, শেখ হাসিনা ২০০৭ সালে যে সম্পদ বিবরণী দাখিল করেছিলেন, তাতে পূবালী ব্যাংকে একটি এবং অগ্রণী ব্যাংকে দুটি লকার থাকার ঘোষণা দিয়েছিলেন। সেটা যাচাইয়ের অংশ হিসেবে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা মো. মাসুদুর রহমান গত ১৪ সেপ্টেম্বর আদালতে লকার খোলার আবেদন করেন। মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অনুসন্ধান তদারক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের মনোনীত একজন সোনা বিশেষজ্ঞ, এনবিআরের কর গোয়েন্দা ও সিআইসি (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) মনোনীত দুজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখার ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে লকার তিনটি খোলার আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তিনটি লকার খুলে মালামালের ‘ইনভেন্টরি’ (তালিকা) তৈরি করে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপকের জিম্মায় রাখা হয়।

 রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা লকার থেকে এসব স্বর্ণালংকার পাওয়া গেছে
রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা লকার থেকে এসব স্বর্ণালংকার পাওয়া গেছেছবি: দুদকের সৌজন্যে

দুদকের সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ব্যাংকের ভল্টে থাকা নথি যাচাই করে শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ ও বোন শেখ রেহানার নামে থাকা ৮৩২ ভরি সোনা উদ্ধার করা হয়। এর মধ্যে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় একটি লকার খুলে ৫ হাজার ৯২৩ দশমিক ৬০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। ওই ব্যাংকেই শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহেনার নামে থাকা আরেকটি লকার খুলে ৪ হাজার ৭৮৩ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। আর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা শেখ হাসিনার নামে থাকা একটি লকার খুলে একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া গেছে।

 রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা লকার থেকে এসব স্বর্ণালংকার পাওয়া গেছে
রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা লকার থেকে এসব স্বর্ণালংকার পাওয়া গেছেছবি: দুদকের সৌজন্যে

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘লকারে রাখা চিরকুটের বর্ণনা অনুযায়ী স্বর্ণালংকার শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনার বোন শেখ রেহেনা সিদ্দিকী, তাঁর ছেলে ববির (রাদওয়ান মুজিব) মর্মে ধারণা করা যাচ্ছে।’

সূত্রঃ প্রথম আলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71