রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

রাজধানীর দক্ষিণখানে দুর্বৃত্তদের হামলায় শাহাজান নামে এক ব্যক্তি নিহত

মতিন সাগর
  • প্রকাশ সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর দক্ষিণখান এলাকায় দুর্বৃত্তদের হামলায় শাহাজান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শাহাজান দক্ষিণখান এলাকার বাসিন্দা এবং হাফিজ উদ্দিনের ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয়। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে ডিশ লাইনের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একাধিক দুর্বৃত্ত ধারালো চাইনিজ কুড়াল দিয়ে শাহাজানের মাথায় পরপর আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর তার মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এতে জড়িত—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত শাহাজানের তিনটি সন্তান রয়েছে। আকস্মিক এই হত্যাকাণ্ডে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণখান থানার একজন কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71