সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার, কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার

মতিন সাগর
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন ও গণভোট ঘিরে প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে সরকার। একই সঙ্গে দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও তাদের আশ্বস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে কূটনীতিকদের জন্য একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত থাকবে।

বৈঠকে আরও বলা হয়, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে। এ জন্য বিভিন্ন দেশ ও সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণও জানানো হয়েছে।

এই আয়োজনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71