সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

বনানীর একাধিক সড়ক ওয়ান ওয়ে হওয়ায় যান চলাচলে স্বস্তি

মতিন সাগর
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর বনানী এলাকার একাধিক সড়ক ওয়ান ওয়ে করায় স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা যান চলাচলে আগের তুলনায় স্বস্তি পাচ্ছেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ট্রাফিক বিভাগের উদ্যোগে এই ব্যবস্থা কার্যকর করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে বনানীর ভেতরের সড়কগুলোতে বিপরীতমুখী যান চলাচলের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হতো। ওয়ান ওয়ে ব্যবস্থা চালুর পর সড়কে গাড়ির গতি বেড়েছে এবং অযথা থেমে থাকার প্রবণতা কমেছে।

বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে বনানী ১১, ১২ ও চেয়ারম্যানবাড়ি সংলগ্ন সড়কগুলোতে যানজটের চাপ তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। পথচারীরাও আগের চেয়ে নিরাপদে চলাচল করতে পারছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, ওয়ান ওয়ে ব্যবস্থার ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ হয়েছে। তবে কিছু স্থানে এখনও সাইনেজ ও দিকনির্দেশনার ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধান করা হলে ব্যবস্থাটি আরও কার্যকর হবে বলে মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71