বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষমতার পালাবদলে বদলে গেল পরিচয়, রিকশা বশির এখন বিএনপিতে ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা

সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান পেলেন ডা. তাসনিম জারা

মতিন সাগর
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকা–৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিলে মাত্র সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন।

মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, এত অল্প সময়ে এ পরিমাণ অনুদান পাওয়া তাঁদের কল্পনার বাইরে ছিল। এ জন্য তিনি সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডা. তাসনিম জারা জানান, তাঁর নির্বাচনী তহবিলের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। তবে ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলে তহবিল সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হবে বলেও জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সোমবার দিবাগত রাত ২টার পর নির্ধারিত সীমা অতিক্রম করায় বিকাশের মাধ্যমে আর অনুদান পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে।

সোমবার থেকে নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেন ডা. তাসনিম জারা। এ উপলক্ষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছে সহায়তা চান।

এর আগে সোমবার দিবাগত রাতে দেওয়া আরেক পোস্টে তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন তিনি। ওই পোস্টে তিনি জানান, অর্থ উত্তোলন ও ব্যয়ের প্রতিটি ধাপ জনসমক্ষে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। তিনি জানান, অ্যাকাউন্টগুলো শূন্য ব্যালান্স থেকে শুরু হয়েছে এবং সম্পূর্ণ হিসাব প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71