সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগদখল করবেন বাবা-মা এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান

চট্টগ্রাম ১৪, আসনের ধানের শীষের প্রাথীর প্রধান সমন্বয়কের গাড়িতে গুলি বর্ষণ

তুষার পাঠান
  • প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

তুষার পাঠান, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম ১৪, চন্দনাইশ- সাতকানিয়া আংশিক আসনের ধানের শীষের প্রাথী জসীমউদ্দীন আহমেদ এর নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাসান রাজু ‘র গাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাটি রাত ১১ টায় সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় ঘটে।

জানা যায়, সাতকানিয়ার পুরাণগড় এলাকায় দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার দোয়া মাহফিল থেকে ফেরার পথে বাজালিয়া এলাকায় পৌঁছলে কিছু সন্ত্রাসী তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়লে গাড়িটি দ্রুত গতিতে চলে যাওয়ার ফলে কোন হাতা হাতের ঘটনা না করলেও গুলিতে গাড়ির সামনে ও পাশের গ্লাসে গুলি লেগেছে। এই ঘটনায় রাজু অভিযোগ করেন, এলডিপি ও জামায়াতে ইসলামীর লোকজন হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি করে হত্যার চেষ্টা চালিছে । বর্তমানে তারা সাতকানিয়া থানায় অবস্থান করছেন এবং সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা গেছে।

এসময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হন এ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। তিনি রূপালী বাংলাদেশকে জানান, সহিংসতা নয়, ভোটের মাঠে মূল প্রতিদন্ধীতা। চন্দনাইশ ও সাতকানিয়ার (একাংশ) মানুষ কোনোভাবে সন্ত্রাসী তৎপরতায় জড়াবে বলে বিশ্বাস করিনা। হামলাকারীরা প্রতিপক্ষের ভাড়াটে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী। কারণ কারণ প্রতিদন্ধীদের জনবল ও জনসমর্থন কোনোটাই নেই। বিএনপির জয়জয়কারের তারা ভীতসন্ত্রস্ত হয়ে সন্ত্রাসের পথ বেঁছে নিচ্ছে। আমার এলাকার মানুষ শান্তি প্রিয়।

রাজনৈতিক প্রতিপক্ষকে বলতে চাই এলাকার শান্তি নষ্ট করবেন, স্থানীয় জনগন ক্ষেপলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো পালানোর পথও পাবেন।

এ ব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনা তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71