মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন তার ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল ‎রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: ইমরান খানের দুই ছেলের শঙ্কা হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ

যাত্রাবিরতীতে সি-ওয়ার্ল্ডের অভিনব প্রতারণার ফাঁদ

মোস্তাফিজুর রহমান সুমন
  • প্রকাশ সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট ঢেমশার (উত্তরমাথা, মেইনরোড) সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্টের পার্কির এলাকার চারটি খাবার চা-কফির দোকানে গায়ের মূল্যের দ্বিগুন বা তারও বেশী দাম রাখা হয়।

ব্যবসায়ীদের দাবী- চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত পরিবহনগুলোর কোম্পানি বা স্টাফদের মাসিক চুক্তিতে মোটা অংকের টাকা দিতে হয়। না হলে তারা এখানে যাত্রীদের জন্য বিরতীর সময় গাড়ী রাখা হয়না। ব্যবসা টিকিয়ে রাখতে পরিবহন স্টাফদের সাথে চুক্তি করে যাত্রাবিরতী করানো হয়।

সরেজমিনে দেখা যায়, এসব দোকানগুলোতে বাড়তী দামে প্রতিটি পণ্য বিক্রি করা হচ্ছে। সাধারণ যাত্রী বা ভোক্তারা প্রতিবাদ করেও কোনো ফল হয় না। উল্টো হয়রানি হতে হয়। এক প্রকার বাধ্য হয়ে বাড়তী দাম পরিশোধ করতে হচ্ছে।
আজ শুক্রবার (০৯ জানুয়ারি, ২০২৬) বিকালে এক ঘন্টায় স্টার লাইন, আইকনিক এক্সপ্রেস, একে ট্রাভেলস, সৌদিয়া, তিশা ও শ্যামলী পরিহনের ৭ টি গাড়ী ২০ থেকে ৪০ মিনিট যাত্রাবিরতী দিয়েছে। এসময় যাত্রীরা নেমে এসব দোকান থেকে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য কিনে বাড়তী দাম দিতে হচ্ছে।

সি-ওয়ার্ল্ড রেস্টুরেন্টেও বাড়তী দাম রাখা হয় বলে সাধারণের অভিযোগ। পরিবহন স্টাফরা ১০০ টাকার বিনিময়ে কয়েকজন মিলে খেতে পারে, অন্যদিকে, যাত্রীরা একজনের বিল হচ্ছে হাজার টাকারও বেশী। যাত্রীদের সঙ্গে প্রতারণার করে বাড়তি অর্থ আদায়ের বিষয়ে সি-ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বক্তব্য দিতে রাজী হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71