সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি? মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’

করাইলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিলে তারেক রহমান

শেখ মোঃ বেলায়েত হোসেন
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
করাইলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিলে তারেক রহমান। ছবি- মিজানুর রহমান রনি

রাজধানীর করাইল এলাকায় মঙ্গলবার বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, এস এম জাহাঙ্গীর হোসেনসহ ঢাকা–১৭ আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিল চলাকালে করাইল বস্তির বাসিন্দারা তাঁদের বক্তব্যে ঢাকা–১৭ আসনে তারেক রহমানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান বলে জানান। একই সঙ্গে তাঁরা করাইল বস্তির বাসিন্দাদের পুনর্বাসনের দাবি তোলেন। বক্তারা বলেন, বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তিবাসীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ সময় তারেক রহমান বলেন, করাইল এলাকা তাঁর শৈশব ও বেড়ে ওঠার সঙ্গে জড়িত। এখানকার মানুষ তাঁর আপনজন। তিনি জানান, দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনের সময় তাঁকে সারা দেশে প্রচারণায় থাকতে হবে। সে কারণে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনী কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71