রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

১৪ তম গ্রেটের বেতন স্কেল এর কর্মচারী মোঃ নুরুল ইসলাম পেয়েছেন আলাদিনের চেরাগ, হয়ে গেছেন শত কোটি টাকার মালিক

সাইফুল আলম বাবু
  • প্রকাশ সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
ঢাকা জেলা অফিসের সার্ভেয়ার ১৪ তম গ্রেডের কর্মচারী মোঃ নুরুল ইসলাম। ছবি-সংগৃহীত

সাইফুল আলম বাবু (বিশেষ প্রতিনিধি): সরকারি সম্পত্তি নামে বেনামে লিজ পাইয়ে দিয়ে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন ঢাকা জেলা অফিসের সার্ভেয়ার ১৪ তম গ্রেডের কর্মচারী মোঃ নুরুল ইসলাম ।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার দুর্নীতির নানা অপকৌশল । সাদা-সিধে তাকে দেখলে কেউ হয়তো বিশ্বাসই করবে না তিনি একজন এত বড় মাপের চিটার । ঢাকা জেলার ডেমরা থানাধীন বাদশামিয়া সড়কে গ্রীন কটেজ ১/২/৩ নামে তিনটি ভবন রয়েছে তার প্রতিটি ভবন ১০ তলা বিশিষ্ট । গ্রীন কটেজ ১ এর ৭ এ/৭ ডি/৮ বি ফ্লাট তিনটি রেখেছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য। ঢাকার উত্তরায় নুরুল ইসলামের মার্বেল টাইলস দিয়ে নির্মাণাধীন আছে দুইটি আলিশান ফ্লাট অথচ খোঁজ নিয়ে জানা যায় তিনি বসবাস করেন মিরপুরে সেখানে রয়েছে তার একটি দৃষ্টিনন্দন আলিশান ৫ তলা ভবন যার মালিক তিনি নিজেই।

এত ইমারত এত সম্পদ ১৪ তম গ্রেডের নুরুল ইসলামের আলাউদ্দিনের চেরাগ ছাড়া এই সম্পদ অর্জন করা ভীষণ কঠিন। দুর্নীতির মাধ্যমে দিনের পর দিন তিনি গড়ে তুলেছেন কালো টাকা এবং সম্পদের পাহাড় । আমরা অতি দ্রুত ঢাকা জেলা দুর্নীতি দমন কমিশনের কাছে দুর্নীতিবাজ নুরুল ইসলামের সকল অপকর্মের তথ্য তুলে ধরব এবং তাহার সকল সম্পদ বাজেয়াপ্ত করণ সহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাই ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71