বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান!

সুহৃদ রোমিও
  • প্রকাশ সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই টাইগারদের বাদ দিয়েছে আইসিসি। অন্য বোর্ডগুলো ভারতের ভয়ে কথা না বললেও পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।

এমনকি আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছিল পাকিস্তান। তবে এক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে তারা। আইসিসির নানান ধরনের শাস্তির কবলে পড়তে হবে।

সবমিলিয়ে প্রতিবাদের বিকল্প কিছু চিন্তাও করে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ‘জিও সুপার’সহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমের খবর, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের কথা বিবেচনা করছে পাকিস্তান।

সোমবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিতব্য ওই ম্যাচে না খেলার বিকল্প নিয়ে আলোচনা চলছে পিসিবির ভেতরে।

আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে এই অবস্থান নিতে পারে পাকিস্তান। শেষ মুহূর্তে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে ‘অন্যায়’ ও ‘দ্বৈত মানদণ্ডের’ উদাহরণ হিসেবে দেখছে পিসিবি।

সূত্র জানায়, ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করলে পাকিস্তান মাত্র দুই পয়েন্ট হারাবে। তবে এতে আইসিসির বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে। সেক্ষেত্রে বিশ্বকাপে অংশ নিয়েও একটি প্রতিবাদী পদক্ষেপ নিতে পারবে পাকিস্তান।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ (সোমবার) জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে দলের কৌশল নিয়ে আলোচনা করার পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি নিয়েও মতামত নেওয়া হবে।

নাকভি জানান, পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত ফেডারেল সরকারের সঙ্গে পরামর্শ করেই নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71