বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষমতার পালাবদলে বদলে গেল পরিচয়, রিকশা বশির এখন বিএনপিতে ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্র পরিচালক ইকবালের রেস্টুরেন্টে চাঁদা দাবির অভিযোগ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা

এবার ঢাকা-৮ আসনের দুই প্রতিদ্বন্দ্বীকে প্রকাশ্য বিতর্কের আহ্বান মেঘনা আলমের

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
নাসীরুদ্দিন পাটোওয়ারী, মেঘনা আলম ও মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে যথারীতি আলোচনায় এসেছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরবও রয়েছেন আলোচিত এই মডেল তারকা।

এরই মধ্যে এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস ও তরুণ রাজনীতিবিদ এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোওয়ারীকে নিয়ে এক ফেসবুক পোস্ট দিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন। যা ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

নিজের দুই প্রতিদ্বন্দ্বীকে এবার প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন মেঘনা আলম। বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আমন্ত্রণ জানান।

ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, ‘শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসীরউদ্দীনকে আহ্বান জানাচ্ছি- আসুন, উন্নত বিশ্বের মতো জনসম্মুখে একসঙ্গে গঠনমূলক ডিবেট করি। মানুষকে কাজ ও কথার ভিত্তিতে তুলনা করার সুযোগ করে দেই— আসলে কে কতটা পারদর্শী’।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মির্জা আব্বাস ও নাসীরউদ্দীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, আরেক পোস্টে মেঘনা আলম বলেন- আমার প্রচারণার সুযোগ সীমিত। কিন্তু যদি মানুষ আমাকে সত্যিকার অর্থে চিনত, আর যোগ্যতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করত, তাহলে নিশ্চিত বিজয়ী হতাম। আমি এমপি হলে মানুষ আগ্রহ নিয়ে সংসদ অধিবেশন দেখত, কারণ সেখানে বিষয়, যুক্তি ও দায়বদ্ধতা থাকত।

এর আগে, গত ১৫ জানুয়ারি রাতে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস আমার সিনিয়র। সম্মান জানিয়ে বলবো—নতুনদের জায়গা ছেড়ে দিয়ে বিশ্রাম নিন। নাসিরুদ্দিন পাটওয়ারী আমার জুনিয়র—আদরের সঙ্গে বলবো, আরও শেখো।’

পোস্টের শেষ দিকে তিনি দাবি করেন, ‘ঢাকা-৮ এ সময় এখন মেঘনা আলমের।’

এর আগে, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই সঙ্গে তিনি ঢাকা-৮ আসনের জন্য দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71