রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

আজ চট্টগ্রাম যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

আজ চট্টগ্রামে তিনটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে বেলা ১১টায় লোহাগাড়া পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বক্তব্য প্রদান করবেন তিনি। এর আগে তিনি সকালে কক্সবাজারে দুটি জনসভায় যোগ দেবেন।

গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সমাবেশস্থল চট্টগ্রামের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠ পরিদর্শন করেছেন জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় তিনি আমিরে জামায়াতের নির্বাচনি জনসভা সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

জামায়াতের আমিরের চট্টগ্রাম আগমন উপলক্ষে শনিবার চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী ২ ফেব্রুয়ারির (আজ) জনসভা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71