মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

‘এটাই আমার শেষ নির্বাচন, সুযোগ দিন’: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় নির্বাচনি সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের কাছে এক আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকেই নিজের ‘শেষ নির্বাচন’ হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে এই আকুতি জানান তিনি। মুহূর্তেই তার এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।

পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি’।

বিএনপির এই শীর্ষ নেতার এমন ‘বিদায়ী বার্তা’র পর ঠাকুরগাঁওসহ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা একে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনের শেষ ইচ্ছা হিসেবে দেখছেন।

মির্জা ফখরুল তার বার্তায় নিজেকে ‘আপনাদের সেবক’ হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন।

ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর এমন আহ্বানে নির্বাচনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। তার এই আবেগঘন আবেদনের পর নির্বাচনি মাঠের সমীকরণ কী দাঁড়ায়, তা দেখার জন্য এখন অপেক্ষা ভোটের দিন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71