
মেঘনা আলম, ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, আজ বিকেল ৫:০০টায় ভিকারুননিসা নূন স্কুল, বেইলি রোড (গেট–১) থেকে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করবেন। প্রচারণাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিক্রমা করে রাত ১০:০০টার দিকে শেষ হওয়ার কথা রয়েছে। গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের সাদরে স্বাগতম জানানো হচ্ছে।
উল্লেখ্য, তার গানম্যান অ্যাপয়েন্ট হবার বিষয়ে সিটিএসবি ইনফর্ম করেছে যে তারা এসবি কে পজিটিভ রিপোর্ট দিয়েছে এবং এর মাঝেই গানম্যান অ্যাপয়েন্ট হবে জানিয়েছে। নিরাপত্তা জোরদার করেই তিনি আবার প্রচারণায় অংশগ্রহণ করবেন, কর্মসূচি সময় গ্রুপে জানানো হবে। এভাবেই পূর্বে উল্লেখ করা হয়েছিলো। সে মোতাবেক আজ থেকে মেঘনা আলম গানম্যানসহ আজ বিকেল থেকে ঢাকা-৮ তাঁর নির্বাচনী এলাকায় তিনি নির্বাচন পরিচালনা করবেন।
মেঘনা আলম তাঁর হোয়াটসএ্যাপ গ্রুপে দুই পৃষ্ঠার নির্বাচনী ইসতেহারের পিডিএফ ফাইল সেন্ড করেন। নিচে তার কপি পেস্ট করা হলো-
