রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন আইইবির নির্বাচনে বিজয়ী রাজবাড়ীর কৃতী সন্তান প্রকৌশলী এম এম হাসান আল বাকার স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নামছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর পাশাপাশি আজ থেকে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে রয়েছে। রোববার থেকে তাদের উপস্থিতি আরও জোরদার হবে। আনুষ্ঠানিকভাবে ভোটের আগে ও পরে মোট সাত দিন সেনাবাহিনী মাঠে থাকবে।

তিনি বলেন, “আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক।”

নির্বাচন কমিশনার আরও জানান, তিনি বর্তমানে রংপুরে অবস্থান করছেন এবং সেখানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। দেশের অন্যান্য এলাকাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে খবর পাওয়া যাচ্ছে। তবে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ ও আশপাশের এলাকায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও তা দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “আমরা চাই এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটুক।”

এদিকে নির্বাচন উপলক্ষে সব ব্যালট বক্স ইতোমধ্যে জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটগ্রহণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: মোঃ নাহিন খান
raytahost-tmnews71